একদিনে দামোদরে তলিয়ে গেল চার ছাত্র-ছাত্রী
দি নিউজ লায়ন ; খোঁজ মেলেনি রানীগঞ্জে দামোদরে তলিয়ে যাওয়া তিন ছাত্রের। মঙ্গলবার বিকেল থেকেই বিপর্যয় মোকাবিলা কেন্দ্রের কর্মীরা তল্লাশি চালাচ্ছে। কিন্তু এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি। নদী তলিয়ে যাওয়া তিন ছাত্রের বেঁচে থাকার আশা প্রায় ক্ষীন।
তবু নদী তিরে আশায় দাঁড়িয়ে রয়েছেন তিন ছাত্রের পরিবার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দেহ ভেসে বেশ কিছুটা দূরে চলে গিয়েছে যে কারণে তল্লাশি অভিযানে দেহের সন্ধান মিলছে না। আশপাশের থানা এবং মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
মঙ্গলবার জেলায় পরপর দামোদর নদীতে ডুবে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। দুর্গাপুরে দামোদর নদীতে এক নাবালিকার ডুবে যাওয়ার ঘটনার পর রানীগঞ্জের নারায়ন কুড়ি গ্রামে দামোদরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় তিন স্কুল ছাত্র।
মঙ্গলবার এই ঘটনাটি ঘটছে রানীগঞ্জের নারায়ন কুড়ির মথুরা চন্ডী ঘাটে।স্থানীয় সুত্রে জানা গেছে রানীগঞ্জের বেসরকারি স্কুল জ্ঞান ভারতী স্কুলের একাদশ শ্রেণীর ৪ ছাত্র প্রাইভেট টিউশন পড়তে গিয়ে বাড়িতে না বলেই নদীতে স্নান করতে চলে যায়। যদিও বাবার ফোন পেয়ে একজন ফিরে যায়।
বাকি ৩ জন স্নান করতে নামে। অসাবধানবশত হয়ে তিনজনই তলিয়ে যায়। তলিয়ে যাওয়া ছাত্রদের নাম রোশন সিং, অভিষেক মিশ্র ও অভিষেক মাহাতো। তিনজনই স্থানীয় এলাকার বাসিন্দা। বরদই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার কথা জানাজানি হতেই রানীগঞ্জ থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা কেন্দ্রের কর্মীরা দামোদরে তল্লাশি করতে নামে রাত পর্যন্ত যদিও মঙ্গলবার রাত পর্যন্ত কোনো ছাত্রের খোঁজ পাওয়া যায়নি বুধবার সকাল থেকে ফের তল্লাশি শুরু করা হয় কিন্তু সন্ধান মেলেনি ওই তিন ছাত্রের নদীর পারে তাদের জামাকাপড় দেখে পরিবারের লোকেরা বিলাপ করছেন কিভাবে এই ঘটনা ঘটল তা বুঝতে পারছে না পরিবারের লোকেরা।

Post a Comment